জহির উদ্দিন জীবন, ডুলাহাজারা :
চকরিয়া উপজেলার ১৬নং ড়ুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড় রংমহল এলাকার আল কোরআন আদর্শ নুরানী মাদ্রাসার জায়গা জবর দখল করে নিচেছ বলে অভিযোগ উঠেছে ।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানা গেছে, অত্র ইসলামী শিক্ষা প্রতিষ্টানে বর্তমানে ১৫০জন ছাএ-ছাএী রয়েছেন এবং ৩জন শিক্ষক দ্বারা পরিচালিত । ২০১৫ সালে প্রতিষ্ঠিত নুরানী আদর্শ মাদ্রাসার জায়গার উপর ইতিমধ্যে এলাকার জাফরের পুএ মিজানের লোভ পড়ে। লোভে ঈর্ষানিত হয়ে মাদ্রাসার জায়গাটি জবর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।
শেষমেষ জায়গা দখল নিতে গেলে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং মসজিদ কমিটি বাঁধা সৃষ্টি করলে ভূমিদূর্শ্য মিজান তার স্বজ্জনদের নিয়ে পরিচালনা কমিটিদের উপর হামলা চালায়।
এলোপাতাড়ি দা দিয়ে আক্রমন করলে মাদ্রাসার কমিটির সহসভাপতি শওকত আলী,সেক্রেটারি শাহাবউদদীন, কোষাধ্যক্ষ হুমায়নকে গুরুতর জখম হয়।হামলা চলাকালীন একপর্যায়ে স্তানীয় জনগন ঘটনাটি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অএ মাদ্রাসা পরিচালনা কমিটি স্তানীয় জনগনসহ প্রশাসনের হস্তক্রেপ কামনা করছেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারাতে মাদ্রাসার জায়গা দখল নিতে মরিয়া দখলবাজরা
Rating: 5
Reviewed By: Unknown