আন্তর্জাতিক ডেস্ক :
মসুল থেকে পালাতে চাওয়া ১৪৫ জন ইরাকি নাগরিককে খুন করে তাদের মৃতদেহগুলি রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে দিয়েছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইসিস)। ইরাকের এক নিরাপত্তা অফিসার এই খবর দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
ইরাকের সরকারি সংবাদমাধ্যম ‘এফে নিউজ’ জানিয়েছে, মসুল শহরের পাশেই রয়েছে আরেকটি শহর আল-ঝানজিলি। আইএসের ভয়ে সেখানকার মানুষ দলে দলে ইরাক ছেড়ে পালাতে চেয়েছিলেন অন্য দেশে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই তাঁদের ধরে ফেলে আইএস জঙ্গিরা। তার পর ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ১৪৫ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তাঁদের মৃতদেহগুলি ঝুলিয়ে দেওয়া হয় ইলেকট্রিক পোস্টে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ১৪৫ জনকে খুন করে ইলেক্ট্রিক পোস্টে ঝুলিয়ে দিল আইএস
Rating: 5
Reviewed By: Unknown