• Latest News

    অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

    পড়াশুনা বার্তা::
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সাতটি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

    রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮১ দশমিক ০৮ শতাংশ।

    লিখিত পরীক্ষা চলতি বছরের ১১ ফেব্রুয়ারি শেষ হওয়ার তিন মাস পর ফল প্রকাশ করা হয়েছে।

    প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে পেতে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং ww.nubd.info থেকে ফল জানা যাবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান