• Latest News

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি





    শিক্ষা বার্তা::
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ইতিপূর্বে যেসব প্রার্থী প্রাথমিক আবেদন করতে সক্ষম হননি সেসব প্রার্থী ৮ মে বিকাল ৪টা থেকে ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

    রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান