দেশ বার্তা::
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যা করেছে মো. শামীম নামে এক পরীক্ষার্থী।
বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে সে বিষপান করে।
এ ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. শামীম পৌরসভার কুলকুড়ি গ্রামের শহিদ খানের ছেলে। সে এবার পৌরসভার মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয়।
ডামুড্যা পৌরসভা শহরের মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দৌলা বলেন, শামীম আমাদের বিদ্যালয়ের একজন ভাল ছাত্র ছিল। কেন ফেল করেছে, তা আমরা বুঝতে পারছি না।