• Latest News

    সাকিবের বোনের বিয়ে





    স্পোর্টস বার্তা::
    বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন রিতুর বিয়ে ঠিক হয়েছে। বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্যার ভাইয়ের ছেলে সাইফ।

    ৪ মে বৃহস্পতিবার জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে। তবে সাকিবের নিজ জেলা মাগুরার কেউ বিষয়টি জানে না।

    ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে উপলক্ষে ইংল্যান্ডের ফ্লাইট ধরে ঢাকায় আসছেন ক্রিকেটার সাকিব এমন খবর জানা গেলেও তার বাবা মাশরুর রেজা বা মা শিরিনের কাছ থেকে কোনো খবরই জানা যায়নি।

    তবে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান জানান, রিতুর বিয়ে উপলক্ষে সকালে তিনি পরিবারের অন্যদের নিয়ে ঢাকায় যাবেন। ভাগ্নির জামাইকে এখন পর্যন্ত তিনি দেখেননি। বিয়েতে ঢাকায় গেলেই দেখা হবে।

    জামাই সাইফ সম্পর্কে রিতুর মামা বাবলু বেশি বলতে পারেননি। তিনি জানান, হবু বর সাইফ ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিলেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাকিবের বোনের বিয়ে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান