লামা প্রতিনিধি :
পার্বত্য লামা উপজেলাধীন আজিজনগর বিআলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বশির আহমদ স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবচারকে মারধর করে। ১৪ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে আজিজনগর চাম্বি বাজারের সাব মিয়ার কুলিং কর্ণারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পরে সভাপতি বশির আহমদ ইউনিয়ন পরিষদে গিয়ে বসলে এসময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে আজিজনগর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন বিষয়টা দুঃখজনক। আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামা আজিজনগরে বিদ্যালয়ের সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে মারধর
Rating: 5
Reviewed By: Unknown