পার্বত্য প্রতিনিধি :
বান্দরবানে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে এএসআই খালিকুর রহমান ও এএসআই বিকাশ এর নেতিত্বে রেইছা বাজারের দক্ষিন রিঝির এলাকা থেকে সন্ত্রাসী কামাল হোসেনকে আটক করা হয়। সন্ত্রাসী কামাল হোসেন কালা মিয়ার পুত্র। তার বাড়ী সদর উপজেলার রেইছা এলাকায়। আটককৃত কামাল হোসেন বান্দরবানে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত আছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার রেইছা বাজারের দক্ষিন ঝিরি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ১ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় কামাল হোসেন থেকে ১টি বিদেশি তৈরী এলএলজি, একটি কার্তুজ এবং প্যান্টের ভিতরে থাকা ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী কামাল হোসেনকে আটক করা হয়েছে। সে ডাকাতি ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল। সন্ত্রাসীদের আটকের ফলে জেলার সন্ত্রাসী কর্মকান্ড অনেকাংশে কমে যাবে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বান্দরবানে অস্ত্রসহ যুবক আটক
Rating: 5
Reviewed By: Unknown