• Latest News

    কক্সবাজার পিএমখালীর আলহাজ্ব নুর মোহাম্মদ আর নেই

    সংবাদ বিজ্ঞপ্তি :
    কক্সবাজার সদরের পিএমখালীর বাসিন্দা ও শহরের বাজারঘাটার নিউ মার্কেটস্থ পিএমকে স্টোরের মালিক হাজি নুরুল আমিন সওদাগরের ছোট ভাই আলহাজ্ব নুর মোহাম্মদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
    রবিবার রাত ৮ টার দিকে স্ট্রোক আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।
    মরহুমের নামাজে জানাজা সোমবার বেলা ২ টায় পিএমখালী পূর্ব মোহসিনিয়া পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
    এদিকে আলহাজ্ব নুর মোহাম্মদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন সিকদার, সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সানা উল্লাহ্, মরহুমের বড় ভাই হাজি নুরুল আমিন সওদাগর, ছোট ভাই কোরাল রীফ প্লাজাস্থ নূর কসমেটিক্স এর মালিক মোহাম্মাদ নুরুল আজিম সওদাগর।
    তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত ও শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার পিএমখালীর আলহাজ্ব নুর মোহাম্মদ আর নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান