আল জাবের, বদরখালী :
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালী ইউনিয়নে প্রকাশ্যে চলছে জুয়ার আসর আর মাদকের অবাধ বাণিজ্য। ইউনিয়নে বিভিন্ন স্পটে গড়ে উঠা এসব মাদকের আখড়ায় যাতায়াত করে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।
জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন যেন নেশার ইউনিয়ন পরিণত হচ্ছে দিন দিন। হাত বাড়ালে মিলছে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, বাংলা মদ, ইয়াবাসহ সকল প্রকারের মাদক আর সাথে চাইলেই পাচ্ছে নারী। হাতের নাগালে পেয়ে যুব সমাজ ধাবিত হচ্ছে ধবংসের ধারপান্তে। ইতোমধ্যে পুলিশের অভিযানে মদ, গাঁজাসহ কয়েকজন মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করলেও তারা জামিনে এসে আবার জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। স্থানিয়রা জানিয়েছেন, ইয়াবা সম্রাট জিয়াবুল করিম সহ বদরখালী ৪ নং ওয়ার্ডের বাজার পাড়ার বহুপরিচিত আপন দুই ভাই প্রকাশ নাম বদ ও কালু এর মাধ্যমে ইউনিয়নের মাদক ও দেহব্যবসার দালাল সেন্টিকেট অবাধ বাণিজ্য ছড়িয়ে পড়েছে। তার আখড়ায় প্রায় প্রতিদিন মাদকসেবী লোকজনের আনা-গোনা বেড়েছে বলে অভিযোগ করেছেন। তারই স্ত্রী রহিমা বেগম কক্সবাজার সমিতিপাড়া এলাকায় পরিচিত আত্নীয় থেকে প্রতিনিয়ত ইয়াবা নিয়ে এসে বদরখালী হয়ে মহেশখালী সহ বিভিন্ন এলাকায় পাচার করছে বলে জানান সচেতন এলাকাবাসী। আর তার মাধ্যমে বদরখালী বাজার এলাকার জালালের স্ত্রী জন্নাত বেগম , মৃত দেলোয়ারের পুত্র কালু ইয়াবা পাচারে সর্বাত্বক সহযোগিতা করছে বলে অভিযোগ। তাছড়া একই এলাকার মৃত গুরা মিয়ার প্রত্র কালু ও তার স্ত্রী হাছিনা , বদিয়ার স্ত্রী আলমাছ খাতুন, ও আনুনির বাড়ীতে প্রতিনিয়ত বাংলা মদের আসর বসে বলে জানান প্রদত্যক্ষদর্শীরা। এদিকে জিয়াবুলের স্ত্রী রহিমার নেতৃত্বে তার বাসা ও তার শাশুরবাড়ী রাশেদাবর বাড়ী ফেরীঘাট এর পাশে মৌলভী সত্তারের ভারাটিয়া বাসায় ও নারী দেহ ব্যাবসা জমজমাট রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ও বদরখালী ইউনিয়নে আনুমানিক এক”শতাধিক মাদক সেবন রয়েছে।
এদের মধ্যে স্কুল-কলেজ পড়া–যা ছাত্র বেকার যুবক আরো আছেন ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীরা। এদের মধ্যে অধিকাংশ ফেন্সিডিল, গাঁজা হেরোইনও ইয়াবা আসক্ত বেশি বলে জানা গেছে। মাদক ব্যবসায়ীদের ব্যাপারে অভিযোগের পাহাড় জমলেও অর্দৃশ্য হস্তেক্ষেপে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। জানতে চাই আমলে এনে মোটো ফোনে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর বলেন। জুয়ার আসর বাংলামদ দেহব্যবসার দালাল সেন্টিকেট ইয়াবা ব্যবসা সহ এই বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা মিটিংএ বক্ত্যবে উক্ত বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা প্রসাশনের সহযোগিতায় এলাকায় মাদকমুক্ত অভিযান চালাবেন।এলাকার সচেতন মহল, অভিলম্বে ইয়াবা, জুয়া ,মাদক,জুয়া ও নারী দেহ ব্যবসা বন্ধে এসব এলাকায় অভিযান জোরদার করতে প্রশাসনের তড়িৎ হস্তেক্ষেপ চাই এলাকাবাসী। এ ব্যাপারে জানতে চাওয়া হলে চকরিয়া থানার নবাগত ওসি বখতিয়ার আহমেদ জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নাই, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালীতে প্রকাশ্যে চলছে রমরমা মাদক-দেহব্যবসা-জুয়ার আসর: নিরব ভূমিকায় প্রশাসন
Rating: 5
Reviewed By: Unknown