মোঃ নিজাম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি :
চকরিয়া উপজেলাধীন খুটাখালী খালের ১নং পয়েন্টের বালুমহালটি ইজারা প্রদান ও দখল হস্তান্তর করা হয়েছে। দখল হস্তান্তরের নির্দেশ দেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল হক। গত ২৭মে বৃহস্পতিবার চকরিয়া উপজেলা ভূমি অফিসে ইজারা গ্রহিতাদের হাতে এ দখলনামা হস্তান্তর করা হয়। খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুনবাগিছা গ্রামের হাজী আব্দুল জব্বারের পুত্র সাইফুল ইসলামকে ১৪২৪ থেকে ১৪২৫ বঙ্গাব্দ পর্যন্ত নির্দিষ্ট মেয়াদী ইজারা প্রদান করা হয়েছে। একই সাথে ইজারাদারকে দখলনামা হস্তান্তর করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম। এরপূর্বে ইজারা বাবদ ৭৩,৬২,৮৪০ টাকা (ভ্যাট সহ) সরকারী কোষাগারে জমা দেন ইজারা গ্রহীতা। পরে বালু মহালটি পরিদর্শন করেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু, উপজেলা যুবলীগ নেতা ওসমান ও পার্কেল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মাহাবুবুল আলম, খুটাখালী ইউ.আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ্ জালাল, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ও সাবেক ইজারাদার মিজানুর রহমান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (সংগ্রহীত ছবি)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীর বালুমহাল ইজারা ও দখল হস্তান্তর
Rating: 5
Reviewed By: Unknown