আল জাবের, উপকূলীয় প্রতিনিধি :
কক্সবাজার উপকূলীয় অঞ্চল চকরিয়া উপজেলা বদরখালী মাতামুহুরি এলাকা বদরখালী সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার না থাকায় হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। এতে তারা কোনপ্রকার ড্রাগ অথরেটির বিধানের কেউ তোয়াক্কা করছেনা বলেও অভিযোগ পাওয়া গেছে। ঔষধের দোকানে চাকরী করে, কিংবা কোন ঔষধ কোম্পানিতে কিছুদিন চাকরি করে কেউ নিজে, আর কেউ ফ্রক্সি প্রাইভেটে এলএমএএফ কোর্স শেষ করে এখন যেন এমবিবিএস পাস কিংবা তার চেয়ে ও বেশী এফসিপিএস পাস করা ডাক্তারের মতো চালিয়ে যাচ্ছে চেম্বার নামের মানুষ মারার প্রতারনা। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করার পর ও কোন কিছু হচ্ছেনা। বদরখালীতে ডিজিটাল ব্যানারে কমান্ডে চলছে এ প্রতারনা ব্যবসা। কোন ধরনের ডিপ্লোমা না থাকলে ও বড় আর লোভনীয় সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসার নামে অপ-চিকিৎসা চালিয়ে আসছে। ঔষুধ ব্যবসায়ীদের ইন্দনে হাতুড়ে ডাক্তার চমক লাগানো ডিজিটাল সাইনবোর্ড, ডেকোরেশন দিয়ে চেম্বারের নামে যেন কয়েক সয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনা করছে। কোন রোগীকে পর্যবেক্ষনে রাখার কোন বৈধতা না থাকলেও তারা দিনের পর দিন সিটে রেখে রোগীদের হয়রানী করছে এমন অভিযোগ স্থানিয়দের। বর্তমান সরকারের দেওয়া সঠিক ও উন্নত চিকিৎসার অভাবে গরীব অসহায় রোগিরা মারা যাচ্ছে। আর শতাধিক রোগি মানবেতর জীবনযাপন করছে এমন অভিযোগ করেন এলাকার অসহায় গরীব রোগিরা। বর্তমান ডিজিটাল বাজারে রঙ্গিন চশমার পাকে এলএমএএফ কোর্স না করেও ফার্মেসী নিয়ে ডাক্তার নামে বসে আছে অনেকেই। এ বিষয়ে বদরখালীর সচেতন নাগরিক লোকদের সাথে কথা বলে এ প্রতিবেদন। বদরখালীর ডিজিটাল ব্যবসায়ী কর্তৃপক্ষ দম্ভ করে বলেন- আমরা কৈফিয়ত দিলে ইউএনও বা সিভিল সার্জনকে দিব আপনাদের কেন দিব ? টাকা দিয়ে ব্যবসা করছি। এমবিবিএস ডাক্তার না থাকায় হতাশ বদরখালীাবাসী।আমরা বদরখালীর পঞ্চাশ হাজার জনগোষ্টির প্রাণের দাবী কক্সবাজার সিভিল সার্জনকে ও অনুলিপি দেওয়ার সিন্ধান্ত নিলেন এলাকাবাসী। হাতুড়ে ডাক্তারদের রমরমা চিকিৎসা ব্যবসা থামবে কবে তা জানতে চাই বদরখালীর সাধারণ অসহায় গরীব রোগিরা । রংচকা ডিজিটাল সাইনবোর্ড আর লোভনীয় ডেকোরেশন এমবিবিএস পাস ডাক্তারকেও হার মানায়। এ বিষয়ে বদরখালী ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন টিটু,অ,ন,ম হেফাজ সিকদার,নুরুল হোছাইন বাঙ্গালী, বলেন , দীর্ঘদিন ধরে বদরখালী সরকারী হাসপাতালে এমবিবিএস ডাক্তার না থাকায় মানুষ হাতুড়ে ডাক্তারদের স্মরানাপন্ন হচ্ছে। তাই তিনি সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বদরখালী অনতিবিলম্ভে একজন এমবিবিএস ডাক্তার দেওয়ার জোর দাবী জানান। এ বিষয়ে সিভিল সার্জন কক্সবাজারের ল্যান্ডফোনে বেশ কয়েকবার ফোন করলেও কেই রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকার সচেতন জনতা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও বিষয়টি নজরে আনার দাবী জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: এমবিবিএস ডাক্তার বিহীন বদরখালী সরকারী হাসপাতাল : চিকিৎসা বঞ্চিত হচ্ছে সাধারণ রোগিরা
Rating: 5
Reviewed By: Unknown