প্রেস বিজ্ঞপ্তি :
মহেশখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার হঠাৎ স্ট্রোক করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। খবর পেয়ে গতকাল বুধবার বিকেলে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা নিজ বাড়িতে ইকবাল বাহার চৌধুরীকে দেখতে যান তারই দীর্ঘদিনের সহকর্মী কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সিনিয়র-সহ সভাপতি শহিদুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব, প্রচার সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল, সদস্য আল জাবের, রকিয়ত উল্লাহ ছোটন।
সহকর্মীরা ইকবাল বাহার চৌধুরীর শারিরীক অবস্থা খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ফান্ড থেকে তার চিকিৎসার জন্য সাধ্য মত ব্যয় বহন করা হবে বলে তার পরিবারকে জানিয়েছেন। এছাড়াও সাংবাদিকদের বৃহৎ একতার মাধ্যমে বিশেষ ফান্ড তৈরি করা হয়েছে যেন তাঁকে সবধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন সংগঠনের সাধারণ সম্পাদক হোবাইব সজীবসহ সংগঠনের কর্মকর্তাগণ।
সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময়ের সাবেক মহেশখালী প্রতিনিধি, কিংড্স টিভির কক্সবাজার উপকূলীয় প্রতিনিধি দৈনিক সাগর দেশের নিজস্ব প্রতিবেদক সাহসী সৎ কলম সৈনিক সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী গত দুই দিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তার বাম মূখমন্ডল থেকে শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাছাড়া শরীরে আরো কিছু জঠিল রোগ দেখা দিয়েছে। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। যা পরিবারের পক্ষ জোগাড় করা আদৌও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার অভাব অনটনের সংসার তিনি না বললেও মুখে ফুঁটে উঠেছে বেদনার ছাঁপ।
তিনি অনুসন্ধানী প্রতিবেদন করতে মাঠের সৈনিক। জীবন অনেক গুলো বসন্ত কাটিয়েছেন সাংবাদিকতার মাঠে। সংসার আছে, আছে স্ত্রী-সন্তান ও। সেই সব কাটিয়ে সাংবাদিকতা যেন তাঁর ঘর হয়ে উঠেছে। লোভ লালসা কোন কিছু তাহাকে স্পর্ট করতে পারে নাই। সাংবাদিকতার মাঠে অনেকেই সুবিধা নামের অনেক কিছুই করে নিয়েছেন। কিন্তু সেই সুবিধাও থেকেও যিনি ছিলেন দূরে যার জলন্ত প্রমাণ তিনি যে ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে তা জরার্জীণ পলিটিনের একটি ছোট্র কুটে ঘর। চাইলে দুর্নীতির আশ্রয় নিয়ে কাড়ি কাটি টাকার মালিক হয়ে বিশাল দালান তৈরি করতে পারতেন।
তাহার দুই মেয়ে এক ছেলে সবাই স্কুলে অধ্যায়নরত। সাংবাদিক ছাড়াও ইকবাল বাহার চৌধুরীর অসুস্থার খবর পেয়ে ছুটে এসেছেন মহেশখালী উপজেলা বিএপির সহ-সভাপতি কালারমারছড়া ইউপির ধানের র্শীষের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমান, কালারমারছড়া যুবদলের সভাপতি মো: আলমগীর, বিএনপি নেতা জাকারিয়া, মৌলভী ইদ্রিস ফারুকী,সাবেক আলম মেম্বার। তারা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
এ জন্য কক্সবাজার উপকূলীয় ফান্ড” নামে একটি ফান্ড গঠন করা হয়েছে। এ ফান্ডে টাকা পাঠিয়ে সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীকে বাঁচান।
প্রয়োজনে-
সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী-০১৮১৩-১৪২৪৩৩
সাংবাদিক হোবাইব সজীব-০১৮৩৩-৪৭৩২৯০
সাংবাদিক শহিদুল ইসলাম কাজল-০১৮১৩-৩৩৯৩২৪
সাংবাদিক আবুবক্কর ছিদ্দিক-০১৮১১৩৬৪৩১৪