• Latest News

    মহেশখালীতে ২ হাজার লিটার মদ উদ্ধার, ২ মদ ব্যবসায়ি আটক


    মহেশখালী প্রতিনিধি :
    মহেশখালী থানা পুলিশ উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গার পাড়া গ্রামের পাহাড়ী এলাকার বিশাল মদের মহালে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোলাই বাংলা মদসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার করেছে। ২৮ এপ্রিল বিকালে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বড়মহেশখালী ইউনিয়নের পশ্চিম দেবাঙ্গা পাড়া গ্রামের মৃত সিকদার আলীর পুত্র আবুল কালাম (৪৩) ও মগরিয়া কাটা এলাকার মৃত দুলা মিয়ার পুত্র নুরুল আবছার (২৮)।
    মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার পিপিএম জানান, গ্রেপ্তারকৃতরাসহ মাদক ব্যবসায়ির একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে দেবাঙ্গা পাড়া গ্রামের উত্তর দিকে পাহাড়ী এলাকায় বিশাল মদের কারখানা গড়ে তুলে তথায় স্থানীয় ভাবে বাংলা মদ উৎপাদন করে আসছিল। স্থানীয় জনতার অভিযোগ ও গোপন সংবাদ নিয়ে গতকাল ২৮ এপ্রিল বিকাল ৪ টায় আমি নিজে এবং থানার অফিসার এস,আই রাজু আহমেদ গাাজী,এ,এস,আই সনজিব দত্ত সহ পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে মদের মহাল গুড়িয়ে দিই। উক্ত মদের মহাল হতে ২ হাজার লিটার তৈরী মদ ও বিপুল পরিমাণ মদ তৈরীর সামগ্রী সহ উল্লেখিত দুজনকে গ্রপ্তার করা হয়।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ২ হাজার লিটার মদ উদ্ধার, ২ মদ ব্যবসায়ি আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান