পার্বত্য প্রতিনিধি :
বর্ষবরণে বৈচিত্রময় ঐতিহ্যের ছোঁয়া লেগেছে পার্বত্য জেলা বান্দরবানে। পহেলা বৈশাখে দেশের অন্যান্য জেলার চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পাহাড়ের বাসিন্দারা।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী রাজার মাঠ হতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহর ঘুরে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় পায়রা ও বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।
এসময় শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের শিশু কিশোর,তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর মূর্ছনা ও সংস্কৃতিক ভাবধারা প্রদর্শনের মাধ্যমে নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরে। এসময় সকলের নজর কাড়ে ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ম্রো নৃত্য এবং ত্রিপুরাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও মারমা, চাকমা, বম, লুসাই, চাক, ম্রো খুমীসহ ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠির নর-নারী এ র্যালিতে অংশ নেন।
পরে রাজার মাঠে ১২টি ক্ষুদ্র নৃ গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বান্দরবানে সাংগ্রাই এর ছোঁয়ায় বৈচিত্রময় নববর্ষ পালন
Rating: 5
Reviewed By: Unknown