• Latest News

    ডুলাহাজারায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি



    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    কক্সবার্তা ডট কম।।


    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িতে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা সহ আনুমানিক সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ১৩মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ডুলাহাজারা পূর্ব নতুন পাড়া গ্রামের সিরাজুল হকের বাড়িতে ঘটে এ দূর্ঘটনা। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানান ক্ষতিগ্রস্থ বাড়ির লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার দিন দুপুরে বাড়ির পেছনের দিকের টিনের উপরে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। তাৎক্ষণিক চকরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ে অবগত করেন পার্শ্ববর্তী লোকজন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময় সিরাজুল হকের বাড়িতে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুই সেট ফার্নিচার, দুটি রঙ্গীন টেলিভিশন, একটি ফ্রিজ, বাড়ির আসবাব পত্র সহ টিনসেট বিল্ডিং এর উপরে অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর সরেজমিনে পরিদর্শন করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফখরু উদ্দিন। এব্যাপারে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক সিরাজুল হক বলেন ঘটনার সময় ঘরে ছেলে মেয়ে ও প্রতিবন্ধী আমার স্ত্রী ছাড়ে বাড়িতে কেউ ছিল না। বাড়িতে এসে আমি আমার অকল্পনীয় ঘটনা দেখতে পাই।ত্রুটি সঠিক করণ- ঘটনার তারিখ ২৩ মার্চের পরিবর্তে ১৩ তারিখ হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড : ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান