স্পোর্টস বার্তা::
আশরাফুলের বাঁধা হয়ে দাঁড়ালেন 'ব্লাক টাইগার' রুবেল হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার শাস্তি হিসেবে চার মৌসুম ঘরোয়া ক্রিকেটের বাইরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় লিগ দিয়ে আশরাফুল ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন গত ডিসেম্বরে। তবে আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে কলাবাগানের ক্রীড়াচক্রের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রত্যাবর্তন হয়েছে ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক করা হয়েছে আশরাফুলকে। চার মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা আশরাফুল ব্যাট হাতে অবশ্য জ্বলে উঠতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ওপেনিংয়ে নেমে রুবেলের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৬ রান। রুবেলের দুর্দান্ত বোলিংয়ে আশরাফুলের কলাবাগান ৪৬.২ ওভারে গুটিয়ে গেছে ১৮৪ রানে। ২১ রানে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। তবে হ্যামিল্টন মাসাকাদজা (৩৮) ও তুষার ইমরান (৪৭)—কলাবাগানের গুরুত্বপূর্ণ দুটি উইকেট পেয়েছেন সৌম্য সরকার।
বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওপেনিংয়ে নামেন আশরাফুল। একটি চারের সাহায্যে ৬ বলে ৬ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন এ ডানহাতি ব্যাটসম্যান। রুবেলের পেস তোপে ১৮৪ রানে গুটিয়ে গেছে কলাবাগান। রুবেল একাই নিয়েছেন ৬ উইকেট। ৮.২ ওভার বলে করে দেন ২১ রান। করেন দুটি মেডেন ওভার। দুটি উইকেট নিয়েছেন সৌম্য সরকারও।
টস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগানের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান এসেছে তুষার ইমরানের ব্যাটে। জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ৩৮ রান।