এ.বাশার চঞ্চল, নওগাঁ :
নওগাঁর রাণীনগরে মতিয়ার রহমান (৪০) নামের এক অটো চার্জার চালকের লাশ উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকাদিন হিন্দুপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। মতিয়ার উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামের দৌলত হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার মিরাট ইউপি’র আতাইকুলা গ্রামের মতিয়ার রহমান প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে মতিয়ার স্ত্রীকে মোবাইল ফোনে জানান এক জায়গায় তার পিকনিকের দাওয়াত আছে তাই বাড়ীতে আসতে দেঁড়ি হবে। বৃহস্পতিবার সকালে লোক মারফত জানতে পারেন নিজ বাড়ী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কাশিমপুর ইউপি’র চকাদিন হিন্দুপাড়া গ্রামে মতিয়ারের লাশ পরে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি মতিয়ারের বলে সনাক্ত করে। রাণীনগর থানাপুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহত মতিয়ার এর লাশ চকাদিন হিন্দুপাড়ার জিল্লুর রহমানের বাড়ীর প্রাচীরের কাছ পরে আছে। এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জিল্লুরের স্ত্রী রোজিনা আক্তার কে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রাণীনগরে অটো চালকের লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown