• Latest News

    পেকুয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার


    সংবাদদাতা :
    পেকুয়ায় মো. রুবেল (৩৮) নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক করেছে পুলিশ। রবিবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ওই যুবককে আটক করে। আটক যুবক একই এলাকার মো. বাদশার ছেলে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান