শাহেদ মিজান, সিবিএন :
কক্সবাজার শহরের হোটেল হোটেল পালংকি থেকে মো. ইসমাইল নামে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের হোটেলটির ২য় তলার ১০৭ নং কক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। এই ঘটনায় হোটেল ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ্উপজেলা মসজিদ পাড়ার গোলাম রসুল মওলার পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেল পালংকির ২য় তলার ১০৮ নাম্বার কক্ষের দরজা ভেঙ্গে থেকে মো. ইসমাইলের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি কক্ষের ফ্যানের সাথে ইলেকট্রিক তার দিয়ে ঝুলন্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় হোটেল জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, গত ২৮ এপ্রিল আওয়ামীলীগ নেতা ইসমাইল হোটেলেটিতে উঠেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তে জানা যাবে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার হোটেল থেকে নাইক্ষ্যংছড়ির আ. লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown