• Latest News

    বহিস্কার হওয়ায় এইচ.এস.সি পরীক্ষার্থীর আত্মহত্যা


    নিউজ ডেস্ক :
    ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার জোড়াদহ কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী সাগর হল থেকে বহিস্কৃত হওয়ার পর শুক্রবার রাতে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে। নিহত সাগর উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ছায়েম আলীর ছেলে ও স্থানীয় জোড়াদহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে চলতি বছর এইচ.এস.সি পরীক্ষাথী হিসাবে সরকারী লালনশাহ কলেজ কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে গত ৮ এপ্রিল অসৎ উপায় অবলম্বনের দায়ে হল থেকে বহিস্কৃত হয়। এদিকে বহিস্কৃত হওয়ার পর থেকেই পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসির নানা কথায় নিজেকে সমাজ থেকে লুকিয়ে রেখেছিলো সাগর। অভিমানে সে ঘর থেকে বের হত না বলে পরিবারের লোকজন জানায়। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় সে বিষপানে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকজন জানান। সাগরের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় হরিণাকু-ু থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মাহাতাব উদ্দিন জানান।na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বহিস্কার হওয়ায় এইচ.এস.সি পরীক্ষার্থীর আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান