মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
বাংলাদেশ আওয়ামী-যুবলীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড (কাটাখালী) শাখার সম্মেলন গত ৩১ মার্চ শুক্রবার কাটাখালী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ডুলাহাজারা ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজল করিমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওসমান গণির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এহেসানুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম পুতু ও আবদুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সদস্য জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ছালাম মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ডুলাহাজারা ইউ. ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পি, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হুমাইয়ন আলম কবির।
এতে আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ রাসেল, রিদুয়ানুল হক, আব্দুল আজিজ, মোঃ মঈনুদ্দিন, হাসান আলী, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, মোঃ ইসলাম, নজরুল ইসলাম, বেলাল উদ্দিন, জহির হোসেন সহ আরো অনেকে।
সম্মেলন শেষে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এহেসানুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২নম্বর ওয়ার্ড কাটাখালীর নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মোঃ মকসুদুল হক সভাপতি, মোঃ আরশেদ সহ-সভাপতি, মোঃ সাইদুল করিম সাধারণ সম্পাদক ও জয়নাল উদ্দিন যুগ্ন সা. সম্পাদক ঘোষনা করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারা ২নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি অনুমোদন
Rating: 5
Reviewed By: Unknown