চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় হত্যা চেষ্টা মামলার পরোয়ানাভূক্ত প্রধান আসামী জমির উদ্দিন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া-ভেন
্ডীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানায়, চকরিয়া থানা পুলিশের এসআই এনামুল হক ও এসএই দেবব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে মামলার (নং জিআর ৪০৩/১৬) পরোয়ানাভূক্ত (নং ৩১৪/১৭) প্রধান আসামী ফাসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৌলভীপাড়া গ্রামের মো: শফি’র পুত্র জমির উদ্দিনকে গ্রেফতার করে। মামলাটি দায়ের করেন লামা ফাসিয়াখালী হায়দারনাশি এলাকার আবুল কাসেমের পুত্র মিছবাহ উদ্দিন বাদী হয়ে ২০১৬সনের ১০অক্টোবর চকরিয়া থানায় হত্যার চেষ্টা, মারধর ও ছিনতাইয়ের এ মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে রয়েছে হুন্ডি ব্যবসা, ইয়াবা ব্যবসা ও স্বর্ণচোরা চালানোর অভিযোগ।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধৃত আসামী জমির উদ্দিনকে আজ (২এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown