শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
বৃহত্তর ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ফোরামের নেতাকর্মীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তদন্ত কেন্দ্রের এএসআই ও কমিউনিটি পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিউদ্দীনের তত্ত্বাবধানে বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক ইউনিয়নের কার্যক্রম আরো গতিশীল, ওয়ার্ড কমিটি গঠন বিষয়ে বিশদ আলোচনা, প্রত্যেক মহল্লায় রাত্রিকালীন পাহারা জোরদারকরণ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজ, জঙ্গিবাদদের সাথে সম্পৃক্ত লোকদের পরিচয় প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২৫ এপ্রিল দুপুর ২টায় ঈদগাঁওস্থ একটি অভিজাত রেস্তুরায় এএসআই মহিউদ্দীনের সভাপতিত্বে ঈদগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীন ডিসেন্টের পরিচালনায় বক্তব্য রাখেন ১নং ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকন, ২নং পোকখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, ৪নং ঈদগাঁও ইউনিয়নের সভাপতি মিজানুল হক, ৫নং জালালাবাদ ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন শাওন, ৭নং ভারুয়াখালী ইউনিয়নের সভাপতি কামাল উদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, ইসলামপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিছ রানা এমইউপি, ভারুয়াখালী সাধারণ সম্পাদক হান্নান ডালিম প্রমুখ। সভায় বক্তারা স্ব স্ব ইউনিটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং গতকালের গণপিটুনীতে নিহত ডাকাত ফরহাদ ও তাদের সাঙ্গপাঙ্গদের ধরার চেষ্টার জন্য কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিসীম। সভায় তারা নিজ ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown