• Latest News

    মহেশখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


    বার্তা পরিবেশক :
    মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে কামরুন্নাহার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত কামরুন্নাহার ওই এলাকার ওমান প্রবাসী ইমান আলীর স্ত্রী।
    মহেশখালী থানা সূত্রে জানা গেছে, নিজ বসত ঘরের চালার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় কামরুন্নাহারের মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বামী পক্ষের লোকজন কামরুন্নাহার আত্মহত্যা করছে বলে জানিয়েছে। তবে কারুন্নাহারের আত্মীয়-স্বজন দাবি করছেন, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান