• Latest News

    কক্সবাজার পোকখালী থেকে ফের অস্ত্র উদ্ধার আটক-২


    শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :
    কক্সবাজার সদর উপজেলার উপকুলীয় ইউনিয়ন পোকখালী থেকে ফের দু’টি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ দু’জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়, ৪ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী কালিয়া বাপের ঘোনা নামক স্থানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা দুটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করে। আটককৃত হল ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার মৃত ইসলাম ফকিরের পুত্র বশির আহমদ (৩৫) এবং বড় মহেশখালী মারা পাড়া এলাকার মৃত সিকদার আলীর পুত্র আবদুল জব্বার (৩৭) ।আবদুল জব্বার বর্তমান ঠিকানা পোকখালী গোমাতলীর সুগন্ধিঘোনা এলাকায় থাকত বলে জানা গেছে। এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই দেবাশীষ সরকার, এএসআই মোর্শেদ,ফিয়ার উদ্দসীন সহ সঙ্গীয় পুলিশ দল। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেশীয় তৈরি দুটি অস্ত্রসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ঠ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। উল্লেখ্য, উক্ত এলাকায় ৭/৮ দিন ধরে হাফেজ মিয়ার ঘোনা নামক একটি চিংড়ি ঘের দখল নিয়ে বিবাধমান দু’গ্রুপের গুলিবিনিময় হয়ে আসছিল।দুইদিন পুর্বে র্যাব ঐ এলাকায় অভিযান চালিয়ে ৪ টি বন্দুকসহএকাধিক অস্ত্র নিয়ে একজনকে আটক করেছিল। আটককৃত ব্যক্তির পরিবারের দাবী সে যড়যন্ত্রের শিকার। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দখল কাজে ব্যবহার হয়ে আসছিল বলে পুলিশের ধারনা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার পোকখালী থেকে ফের অস্ত্র উদ্ধার আটক-২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান