ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদরের ইসলামাবাদে অগ্নিকান্ডে ৩ বসতবাড়ী ভষ্মীভুত হয়েছে। ৪ এপ্রিল (মঙ্গলবার) রাত নয়টায় বর্নিত ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। এসময় ২ মহিলা আহত হয়েছেন। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ীগুলোর মালিক মীর আহমদ, মোস্তাক আহমদ ও আলী আহমদ বলে জানিয়েছেন স্হানীয় সংবাদকর্মী এম বজলুর রহমান। স্হানীয় মেম্বার দিদারুল ইসলাম বলেন, গ্রামবাসীর প্রচেষ্টায় প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষনে তিনটি বাড়ীই পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদে অগ্নিকান্ডে তিন বসতবাড়ী পুড়ে ছাই
Rating: 5
Reviewed By: Unknown