• Latest News

    বিমানবন্দর বন্ধ করে দিল চিতাবাঘ!

    অনলাইন ডেস্ক :
    বিমানবন্দরে চিতাবাঘ! তা-ও আবার রানওয়ের খুব কাছেই! সেই বাঘের ভয়ে বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটিকে পাকড়াও করা সম্ভব হয়নি।
    নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। রানওয়েতে বাঘ দেখার পর প্রায় আধাঘণ্টা বিমানবন্দর বন্ধ রাখে কর্তৃপক্ষ।
    নেপালের রাজধানী কাঠমান্ডুর ওই বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নিরাপত্তা ও বন্যপ্রাণীবিষয়ক কর্মকর্তারা চিতাবাঘটিকে খুঁজছেন। উড়োজাহাজের পাইলট প্রথমে চিতাবাঘটিকে দেখেন। ধারণা করা হচ্ছে, চিতাবাঘটি কোনো নালায় লুকিয়ে থাকতে পারে।
    কাঠমান্ডু শহরটি পাহাড়ি-বন এলাকাঘেঁষা। এই বন থেকে কাঠমান্ডু শহরে চিতাবাঘ ঢোকে পড়ার কথা মাঝেমধ্যেই শোনা যায়। অতীতে পাখির কারণে একক রানওয়ের এই বিমানবন্দরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিমানবন্দরটিতে গবাদিপশু ও কুকুরের কারণেও প্রায়ই উড়োজাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ার কথা শোনা যেত।lb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিমানবন্দর বন্ধ করে দিল চিতাবাঘ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান