মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : কক্সবার্তা ডট কম।।
চকরিয়ায় পরিবেশ আইন ও সরকারী নীতিমালা তোয়াক্কা না করে একটি মহল অবৈধ ভাবে বালী উত্তোলন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
আজ ১৭এপ্রিল সোমবার ডুলাহাজারা পাগলির বিল ও খুটাখালীর ছড়ায় পৃথক অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বালীভর্তি ২টি ট্রাক ও বালি উত্তোলন কাজে ব্যবহৃত ৪ টি ড্রেজার মেশিনসহ চার শতাধিক ফুট পাইপ জব্দ করতে সক্ষম হয়েছে।
চকরিয়া উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট মোং দিদারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান, বন স্পেশাল ফোর্স সহ পরিবেশ কর্মকর্তা, সাফারি পার্ক কর্মকর্তা মাজাহারুল ইসলাম ও ক্রেল কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
অভিযান কালে সর্বাত্মক সহযোগীতায় ছিলেন সংশ্লিষ্ট রেঞ্জের বিট কর্মকর্তা, ফরেষ্টার ও বিজিবি সদস্যরা।
সুত্রে জানায়, চকরিয়ার প্রভাবশালী আওয়ামীলীগের কতিপয় বালুদস্যুরা সরকার নিষিদ্ধ এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রী করছিল। এতে জনচলাচলের সড়ক বিনষ্ট সহ পরিবেশ বিপর্যয় অবস্থা সৃষ্টি হয়। রাজনৈতিক ও বাহুবলের প্রভাব খাটিয়ে এসব অপকর্মে নেমেছিলেন সংঘবদ্ধ ওই চক্রটি। পরিবেশ আইন ও সরকারী নীতিমালা উপেক্ষা করে অবৈধ ভাবে বালী উত্তোলনে পাগলির বিল ও খুটাখালীর ছড়ায় এ অভিযান চালায়। এসময় প্রশাসনের হাতে গাড়িসহ ড্রেজার মেশিন সমূহ জব্দ করা হয়।