উপকূলীয় প্রতিনিধি :
চকরিয়ার উপজেলার বদরখালী ইউনিয়নের চওয়ারফাঁড়ি লালব্র্রীজ এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নূরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বেলা ১.৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের হংসমিয়াজির পাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে বদরখালী মুখী একটি ট্রাক ও বদরখালী থেকে চকরিয়ার মুখী সিএনজি অটোরিক্সাটি মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী নূরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এতে আরো ৩/৪ জন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষে সিএনজি অটোরিক্সাটিও ধুমড়ে-মুচড়ে গেছে।
ঘটনাস্থল থেকে চকরিয়ার থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আহদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। দুর্ঘটন কবলিত গাড়ি দু’টিও জব্দ করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে বৃদ্ধা নিহত
Rating: 5
Reviewed By: Unknown