বিনোদন বার্তা::
প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রযাত্রায় ঘরে বসেই এখন সবার ভাবনা জানা যাচ্ছে মুহূর্তে। সুপারস্টারাও আর আগের মত ভক্তদের থেকে দূরে নেই। তবে মনের কথা প্রকাশ করতে গিয়ে কখনো সখনো বিতর্কেও পড়তে হচ্ছে। সম্প্রতি ভারতের সংগীতশিল্পী সনু নিগামের কিছু টুইট তাকে বিতর্কে ফেলে দিয়েছে। মাথা ন্যাড়া করেও তিনি এই বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না। অভিযোগ চলে গেছে পুলিশের কাছেও।
সম্প্রতি সনু নিগাম টুইটারে লিখেছেন, রোজ সকালে আজানের কর্কশ শব্দে তার ঘুম ভাঙে। তিনি এও লেখেন 'আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে? তিনি হিন্দু ধর্মকেও কটাক্ষ করে টুইট করেছেন। বলেছেন, তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণ করছে।
এই ঘটনার পর বেকায়দা পড়েছেন সনু। তার টুইটারের জন্য গতকাল মহারাষ্ট্রের আওরাঙ্গাবাদে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল হয়। জানিয়েছে সেখানকার পুলিশ।
আওরাঙ্গাবাদের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, 'আমরা এই গায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গ্রহন করেছি। যাইহোক,যত দূর মনে হয় এখনো কোন অপরাধ নথিভুক্ত হয়নি'।
স্থানীয় একটি ধর্মীয় সংগঠনের প্রধান নাদিম রানা। তিনি জিনসি পুলিশ স্টেশনে আসেন সনু নিগামের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে। তিনি বলেন ' আমরা অভিযোগটি খতিয়ে দেখছি এবং সে অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে'।
এদিকে গত কাল সনু নিগাম মাথা মুড়িয়ে একটি সংবাদ সম্মেলন করেন । ভারতের মুসলিম ধর্মীয় প্রধানগণ তার বিরুদ্ধে কঠোর হয়ে 'ফতোয়া' দেন। এবং তিনি তার সারা দিয়েই মাথা মুড়িয়ে ফেলেন।