• Latest News

    চকরিয়ায় গুলি করে গরু লুট!





    এম জিয়াবুল হক::
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়ায় মালিককে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাত আড়াইটার দিকে গরু চুরির সময় গৃহকর্তা বাঁধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে চোরের দল। এসময় গুলিবিদ্ধ হয়ে গৃহকর্তা হাবিবুর রহমান (৬৫) আহত হয়। গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যায় চোরেরা। উপজেলার উত্তর হারবাং ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাবিবুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    আহত গরুর মালিক হাবিবুর রহমান বলেন, বুধবার ভোররাত আড়াইটার দিকে ঘরের কুকুরের চিৎকার-চেঁচামেচি শুনে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে গিয়ে দেখি একদল চোর আমার গোয়াল ঘরে থাকা তিনটি গরু বাড়ির অদুরে নিয়ে একটি পিকআপ গাড়িতে উঠাচ্ছে। এসময় আমরা এগিয়ে গেলে চোরের দল আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আমার শরীরের দুটি ছররা গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে চোরের দল তিনটি গরু থেকে একটি গরু নিয়ে যায়।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এধরনের একটি ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় গুলি করে গরু লুট! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান