• Latest News

    পহেলা বৈশাখে ১ হাজার অসহায় মানুষকে চাল দিলেন এমপি বদি


    কক্সবার্তা ডেস্ক::

    বাংলা নববর্ষের ১ম দিনে পহেলা বৈশাখে ১ হাজার জন অসহায় মানুষের মাঝে চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। তিনি শুক্রবার টেকননাফ বাহারছড়ার শামলাপুরে এই চাল বিতরন করেন। পহেলা বৈশাখের এই ব্যতিক্রমী আয়োজন দেখে অনেকেই আশ্চর্য হন।

    এসময় এমপি বদি বলেন, বাঙ্গালীর প্রানের উৎসবের এই দিনে গরীব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে সবসময়। তিনি বলেন বছরের শুরুর দিন থেকে শেষ পর্যন্ত এই সাধারন জনগনের পাশে থাকবেন।

    তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উখিয়া-টেকনাফের প্রত্যেকটি এলাকায় চাউল বিতরন করা হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী অাজিজ উদ্দিন, শিক্ষাবিদ শহীদ উল্লাহ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মোঃ ইব্রাহীম, আবু ছিদ্দিক প্রমূখ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পহেলা বৈশাখে ১ হাজার অসহায় মানুষকে চাল দিলেন এমপি বদি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান