• Latest News

    টেকনাফে ইয়াবাসহ আটক ২



    হাফেজ মোঃ কাশেম::
    কক্সবার্তা ডট কম।।


    টেকনাফের হ্নীলায় থানা পুলিশ ও বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে।
    জানা যায়, ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস তল্লাশী করে ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২ হাজার পিস ইয়াবা বড়ি, নগদ ১ হাজার ৮০০ টাকা ও ব্যবহৃত ২টি মুঠোফোনসহ হ্নীলা পুরান বাজারস্থ সুলিশ পাড়ার রবিউল হোসেন প্রকাশ আনসারের পুত্র মোঃ আমিন (২১) কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

    এদিকে একই দিন মধ্যরাতে এসআই আব্দুর রহিম ও এএসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা পূর্ব পানখালীর মইন্যারজুম এলাকায় অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবা বড়িসহ স্থানীয় মোনাফের পুত্র ফরিদ আলম (৪৮) কে হাতে নাতে আটক করেন। এই ঘটনায় ধৃত ব্যক্তির স্বীকারোক্তি মতে অপর ২জনকে পলাতক আসামী করে মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ইয়াবাসহ আটক ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান