মোঃ কলিমুল্লাহ কলি, মহেশখালী :
এই মানুষটি সাধারণ কেউ নন। এমবিবিএস ডাক্তার। ১৭ বছর ধরে মানষিক রোগী। তিনি কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ১৯৮৮ সালে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পাশ করেন। তার বাবা মরহুম মোজাম্মেল হুজুরও ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। এই মেধাবী ব্যক্তিটির নাম খাইরুল বশর কাজল। যিনি কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম ডাক্তারী পাশ করেন। তিনি ১৯৮৮ সালে SSC পাশের পর মহেশখালী কলেজ থেকে HSC পাশ করেন। HSC শেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিসিন বিষয়ের উপর এমবিবিএস (MBBS) পাশ করেন। পরে মেডিসিন বিষয়ের উপর বিভিন্ন ডিগ্রি/কোর্সও লাভ করেন। কিন্তু দুঃখের বিষয় চিকিৎসার অভাবে আজ পাগল হয়ে একজন ডাক্তার পথে পথে ঘুরছে। এই হতভাগা মানুষটির ঠিকানা খোলা ময়দান, রাস্তা-ঘাট, গাছতলা-বাশঁতলা ইত্যাদি। হঠাত্ কালারমারছড়া বাজারে দেখা হলে কথার ছলে পরিচয় হয়, এক সময়ের এই মেধাবী ভাইয়ের সাথে। পরে জানতে পারলাম এই সে লোকটি, যার এক অদ্ভুত ইতিহাস শুনতে পেতাম সারা গ্রামের লোকের মুখে। এখনো এই হতভাগা মানুষটির ইতিহাস শুনলে অনেকে অবাক হয়ে যায়। যে মানুষটি আজ ডাক্তারী করে লক্ষ লক্ষ টাকা আয় করার কথা, তিনি আজ অন্যের ধারস্থ। তাই ১৯৮৮ সালের ব্যাচের ওনার বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ আপনাদের এই বন্ধুর সাহায্যে এগিয়ে আসুন। এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, সমাজ সেবক, ক্রীড়াবিদ, সাহিত্য ও সাংস্কৃতিক প্রেমি, বন্ধুমহলসহ সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই মানুষটির সাহায্যে এগিয়ে আসার জন্য। আজ এই ভাইয়ের পাশে আপনি এগিয়ে আসলে, দেখবেন আপনার বিপদে আরো হাজার লোক এগিয়ে আসবে।
বর্তমানে তাকে তার এক বোন দেখাশুনা করেন। কিন্তু আথিক অসচ্চলতার কারণে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। আর ওনি প্রায় ১৭ বছর যাবত্ পাগলের মত ঘুরাফেরা করছেন। তার চিকিৎসায় আপনি সাহায্য পাঠাতে চাইলে উনার আপন ছোটভাই, আমিনুল এহসান মানিক, আধাঁরঘোনা কালারমারছড়া। ০১৮১৮১১৯৮৬৬, একাউন্ট নং 145.101.96651 ডাচ্ বাংলা ব্যাংক, কক্সবাজার শাখায় পাঠাতে পারেন।
নিবেদক
জুয়েল চৌধুরী
গ্রামঃ ফকিরজুমপাড়া,
কালারমারছড়া।
মহেশখালী , কক্সবাজার ।
মোবাইলঃ ০১৮৩২২২৬২৩৬
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে চিকিৎসার অভাবে একজন ডাক্তার এখন পাগল, সহযোগিতার আহ্বান
Rating: 5
Reviewed By: Unknown