• Latest News

    সেঞ্চুরি করে ফিরলেন সাকিব





    তামিরুল ইসলাম মিল্লাত::
    কক্সবার্তা ডট কম।।
    ঝড়ো ব্যাটিংয়ের সূচনাটা করেছিলেন গতকালই। রীতিমত টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং। তবে আজ নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করেন। ঝড়ের গতি কিছুটা কমলেও তা টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট আগ্রাসী। আর তাতেই তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

    স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেনের সাথে দু'বার জুটি গড়ে দলকে একটি উঁচু স্কোর গড়ে দিয়ে লক্ষণ সানডাকানের বলে প্যাভেলিয়নে ফিরে যেতে হয়েছে সাকিবকে। এ সময় তার সংগ্রহ ছিল ১১৬। এর মধ্যে ছিল ১০টি চারের মার।

    শুক্রবার মুশফিককে নিয়ে তৃতীয় দিনের সূচনা করেন সাকিব। দুইজনেই এদিন ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে শুরু করেন। তবে হাফ সেঞ্চুরি তুলে মুশফিক বিদায় নিলেও একপ্রান্তে অবিচল সাকিব। সুরাঙ্গা লাকমলের বল ফাইন লেগে ঠেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি স্পর্শ করেন ৬৯ বলে।

    দিলরুয়ান পেরেরার বলে চার মেরেই নিজের সেঞ্চুরি পূরণ করেন সাকিব। ১৪৩ বলে সেঞ্চুরি স্পর্শ করা সাকিব ৯টি বাউন্ডারি মারেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪২৮, যা শ্রীলঙ্কার সংগৃহীত স্কোরের চেয়ে ৯০ রান এগিয়ে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সেঞ্চুরি করে ফিরলেন সাকিব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান