মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
বাংলাদেশ আওয়ামী-যুবলীগ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার সম্মেলন গত ২০ মার্চ বিকালে উলুবনিয়াতে অনুষ্ঠিত হয়েছে। ডুলাহাজারা ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন সোনা মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন, যুগ্ন সা.সম্পাদক আব্দুল মালেক, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেফায়েত সিকদার, অর্থ সম্পাদক আজিজুল হক, সহ-অর্থ সম্পাদক জয়নাল উদ্দিন, পৌরসভা ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কলিম উল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি এহেসানুল হক, সহ-সভাপতি নাজেম উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য সাঈদুল ইসলাম ও জামাল উদ্দিন হাঈদী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু ছৈয়দ, মিনহাজ উদ্দিন জিকু, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন, বেলাল উদ্দিন, মোঃ সজিব, সুজন, আব্দুল কাদের, লুতু মিয়া, আব্দুল বারেক, আব্দু শুক্কুুর, জাকারিয়া, জয়নাল উদ্দিন, জমির হোসেন, মোঃ ফোরকান, বাবুল, জিয়াবুল করিম, আজম প্রমুখ। সম্মেলন শেষে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৪নম্বর ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মোঃ ফোরকান উদ্দিনকে সভাপতি, বেলাল উদ্দিনকে সহ-সভাপতি ও মিনহাজ উদ্দিন মিনুকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। এছাড়া আগামী ইউনিয়ন যুবলীগের সম্মেলনে নজরুল ইসলামকে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও শমসুদ্দীনকে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি করা হবে বলে সম্ভাব্য ঘোষণা প্রদান করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারা ৪নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে নতুন কমিটি অনুমোদন
Rating: 5
Reviewed By: Unknown