কামাল শিশির , ঈদগড় :
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাষ্টার মো: হোসাইনের বিরোদ্ধে সরকারীভাবে ডাবল বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল আজিম সহ আরো অনেকে অভিযোগের সহিত জানান, ঈদগড় বদরমোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মো: হোসাইন বর্তমানে শিক্ষকতার বেতনের পাশাপাশি ইউপি সদস্য হিসাবে সরকারী কোষাগার হতে ভাতা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া প্রায় সময় ক্লাস ও বিচার ফাঁকি দিচ্ছেন বলেও জানান তারা। ফলে ছাত্র-ছাত্রীরা নিয়মিত পাঠদান পাচ্ছেনা এবং এলাকাবাসী বিচার কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে মাষ্টার মো: হোসাইন জানান , সরকারীভাবে এ বিষয়ে কোন বাধা নেই। পাশাপাশি আমি ইউপি সদস্য হিসাবে ভাতা এখনও উত্তোলন করিনি এবং করব না।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগড় ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
Rating: 5
Reviewed By: Unknown