• Latest News

    ঈদগাঁওতে ব্যবসায়ির টাকা ছিনতাইকালে আটক-৩

    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
    কক্সবাজার সদরের ঈদগাঁওতে ব্যবসায়ির লক্ষাধিক টাকা ছিনতাই করে পালানোর সময় ৩জনকে আটক করেছে পুলিশ। ২০ মার্চ রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিরছড়া লাল শরিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হল কালিরছড়ার কালু মিস্ত্রির পুত্র এনামুল হক, ছুরত আলমের পুত্র জাহাঙ্গীর আলম, চান্দের ঘোনার জাফর আলমের পুত্র মামুনুর রশিদ। পুলিশ জানায়, ঘটনার সময় চান্দের ঘোনার মৃত কবির আহমদের পুত্র নুর আহমদ প্রকাশ ঢাকাইয়া কাকু বাড়ী ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী দল তাকে পথ আগলে উপর্যুপরী মারধর পূর্বক নগদ ৯০ হাজার টাকা, মোবাইল, ঘড়িসহ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। তার শোর চিৎকারে কমিউনিটি পুলিশের কয়েকজন কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনামুল হককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার স্বীকারোক্তি মতে তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান, এসআই দেবাশীষ সরকার, এএসআই মোর্শেদ, কাশেম, পেয়ার, সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অপর দুজন জাহাঙ্গীর ও মামুনকে আটক করে। একই দিন দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ব্যবসায়ির টাকা ছিনতাইকালে আটক-৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান