• Latest News

    অবিলম্বে বাণিজ্য মেলার নামে অবৈধ লটারীর টিকেট বিক্রয় বন্ধ করুন

    প্রেস বিজ্ঞপ্তি :
    কক্সবাজার জেলা জাসদ, মুক্তিযোদ্ধা ও কক্সবাজার সোসাইটির যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিনিধি দল গতকাল ২২ মার্চ দুপুর ১ ঘটিকার সময় আবারে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেনের সাথে সাক্ষাৎ পুর্বক শেষ বারের মত অনুরোধ জানিয়ে বলেন যে, আপনার প্রশাসনের নেতৃত্বে জরুরী ভাবে অনৈতিক ও অবৈধ জুয়া খেলার আদলে বাণিজ্য মেলার সাইন বোর্ডের আড়ালে অসহায় হতদরিদ্র, গরীব মানুষের দৈনিক আয়ের সকল টাকা দৈনিক পুরস্কার প্রদানের প্রলোভন দেখিয়ে সুকৌশলে হাতিয়ে নেয়ার অপকৌশলে সর্বনাশা লটারীর টিকেট বিক্রয়ের কার্যক্রম দ্রুত বন্ধ করা না হলে, এর পরবর্তীতে জেলা জাসদ, মুক্তিযোদ্ধা, কক্সবাজার সোসাইটি, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের জনগণকে আহবান করে প্রয়োজনে কক্সবাজারের জেলা প্রশাসককে অপসারণের ও এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবীতে দুর্বার কর্মসূচীর ডাক দিতে বাধ্য হব। প্রতিনিধি দলের বক্তব্য সমূহ জেলা প্রশাসক ধৈর্য্য ধরে শুনে বলেন যে, দ্রুত আজকালের মধ্যেই তিনি এই অনৈতিক ও অবৈধ সর্বনাশা লটারীর টিকেট বিক্রয়ের কার্যক্রম প্রশাসনিক ভাবে কঠোর হস্তে বন্ধ করে দিবেন। তিনি আরও বলেন যে, ইতিমধ্যেই লটারীর টিকেট বিক্রির কার্যক্রম বন্ধ করার জন্য মেলার উদ্যোগতারদেরকে তিনি চিঠি পাঠিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেলা জাসদ এর সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, কক্সবাজার সোসাইটির পক্ষে কমরেড গিয়াস উদ্দিন, শহর জাসদের সভাপতি মোঃ হোসনে মাসু, জাসদের সহ-সম্পাদক বিপ্লব বড়–য়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জাতীয় যুব জোটের জেলা সাধারণ সম্পাদক অজিত কুমার হিমু, মোহাম্মদ তৈয়ব, মোশারফ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অবিলম্বে বাণিজ্য মেলার নামে অবৈধ লটারীর টিকেট বিক্রয় বন্ধ করুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান