• Latest News

    চিতা বাঘের মুখ থেকে সন্তান বাঁচালেন মা


    অনলাইন ডেস্ক :
    সন্তানের বিপদ দেখে তো আর মা বসে থাকতে পারেন না। নিজের আদরের সন্তানকে বাঁচাতে প্রয়োজন জীবন দিতেও পিছপা হন না মমতাময়ী মা। হোক না সেটা চিতা বাঘ বা সিংহের থাবা। এবার এক মায়ের সাহসিকতার সামনে হার মানতে বাধ্য হল হিংস্র চিতা।
    সোমবার, প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বেরিয়েছিলেন মুম্বইয়ের আরে কলোনির বাসিন্দা প্রমীলা রিনিজাদ। সঙ্গে ছিল তার ৩ বছরের ছেলে প্রণয়। কিন্তু তিনি জানতেন না রাতের অন্ধকারে ওঁত পেতে ছিল বিপদ। বাড়ি থেকে কিছুটা দুরে অবস্থিত শৌচাগারের পথে খানিকটা এগিয়ে হঠাৎ প্রমিলা দেখতে পান একটি চিতা ঝাঁপিয়ে পড়েছে তাঁর ছেলের উপর। মুহূর্তের হতভম্ব ভাব কটিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করে তিনিও চিৎকার করে ঝাঁপিয়ে পড়লেন চিতা বাঘটির ওপর। প্রমীলার রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে যায় চিতাটিও। ততক্ষণে ছুটে এসেছেন প্রতিবেশীরা তাই মুখের শিকার ফেলেই ছুটে পালায় চিতাটি।
    ওই রাতেই প্রতিবেশীদের সাহায্যে প্রণয়কে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান প্রমীলা। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বালাসাহেব ট্রমা সেন্টারে পাঠানো হয় তাঁকে। চিতার কামড়ে আহত হলেও তা খুব গুরুতর ছিল না তবে তার শরীরে তিনটি সেলাই করতে হয় চিকিৎসকদের।
    স্থানীয়রা এই ঘটনার জন্য বনদফতরকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, এলাকায় চিতাবাঘ থাকার খবর জেনেও কোনও পদক্ষেপ নেননি তাঁরা। থানে এলাকার প্রধান সংরক্ষক সুনীল লিমায়া জানিয়েছেন, যে এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণীদের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।
    সংগ্রহীত ছবি//pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চিতা বাঘের মুখ থেকে সন্তান বাঁচালেন মা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান