চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বাড়ির টিউবওয়েলে পা পিছলে আয়েশা ছিদ্দিকা (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারার মৌলভীরচর পাড়ায় এ ঘটনা ঘটে।
পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করেছেন। আয়েশা ছিদ্দিকা ওই ওয়ার্ডেও আবদুস ছালামের মেয়ে এবং চকরিয়া পৌরসভার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্রী।
আবদুস ছালাম জানান, তার মেয়ে এদিন দুপুরে বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। এসময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষনিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসআই এনামুল হককে দিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় কলে পা পিছলে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown