সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা এ্যাডভোকেট ক্লার্ক সমিতির নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা এ্যাডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন-২০১৭ এর প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জিয়া উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসলাম নূরী, রেজাউল করিম কুতুবী, দুলাল চন্দ্র দে ও নুরুল আলম।
সভায়নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ। শপথ গ্রহণকারীরা হচ্ছেন সভাপতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জিসান, সহ-সভাপতি পদে (১) মহিউদ্দিন, (২) মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোঃ আতাউল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক এরশাদ উল্লাহ, আপ্যায়ন সম্পাদক জিয়াউর রহমান ও নির্বাহী সদস্য যথাক্রমে-মনোরঞ্জন সুশীল, রশিদ আহমদ হুমায়ুন, ফোরকান আহমদ খোকন ও মোহাম্মদ তুহিন। শেষে সবাইকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সমিতির সদস্যরা।
এ সময় বিদায়ী কমিটির সভাপতি ফোরকান আহমদ খোকন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাদের দায়িত্ব পালনে কোন ত্রুটি থাকলে সবার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে বক্তৃতা দেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের সাথে এক হয়ে কাজ করার আশ্বাস দেন। নবনির্বাচিতরা সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, পদের জন্য নয়, কাজের জন্য দায়িত্ব নিয়েছি। ব্যক্তি যত বড়ই শক্ষিশালী হোক না কেন, সহযোগিতা না থাকলে কোন কাজে সফল হওয়া যায়না। সবার আন্তরিকতাপূর্ণ সহযোগিতা পেলে সমিতিতে মডেল সমিতিতে রূপান্তর করা সম্ভব হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। এ সময় সমিতির সদস্যরা আন্তরিকতাপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ এডভোকেট ক্লার্ক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ১৫টি পদের বিপরীতে আর কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় চুড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা দেন নির্বাচন কমিশন। নিয়মানুযায়ী ফলাফল ঘোষণার তিন দিনের মাথায় শপথ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জেলা এডভোকেট ক্লার্ক সমিতির নতুন কমিটির শপথ ও দায়িত্ব হস্তান্তর
Rating: 5
Reviewed By: Unknown