বাংলা ট্রিবিউন :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হাফেজ মাওলানা শেখ শাহ আলম নঈমীকে (৭৫) ছুরিকাঘাত করেছে এক যুবক। সোমবার মাগরিবের নামাজ আদায়ের সময় পেছন থেকে সালাউদ্দীন (২২) নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে।
হাফেজ মাওলানা শেখ শাহ আলম নইমী ফটিকছড়ির আমিনুল উলম গাউছিয়া মঈনীয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি এলাকায় নঈমী হুজুর নামে পরিচিত। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া জানা, নঈমী হুজুরকে ছুরি মারায় সালাউদ্দীন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদরাসা ছাত্রদেরও উত্তেজনাও প্রশমিত করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ফটিকছড়িতে মসজিদের মধ্যে মাওলানাকে ছুরিকাঘাত
Rating: 5
Reviewed By: Unknown