• Latest News

    ডুলাহাজারায় যুবকের আত্মহত্যা






    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে যুবকের আত্যহত্যার ঘটনা ঘটেছে।
    ৯মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়নের বৈরাগিরখীল এলাকায় এ ঘটনা ঘটে।


    আত্মহত্যাকারী তারিফ রাজ (১৮) উল্লেখিত এলাকার রমিছুল হকের তৃতীয় পুত্র ও ডাঃ ছমিদুল হকের ভাইপু বলে জানাগেছে। পারিবারিক সুত্রে জানাযায় ঘটনার দিন সকাল ৯টায় স্বজনের বাড়িতে বিয়ের দাওয়াতের উদ্দেশ্যে বেরিয়ে যায় তার পিতা-মাতা। পরে ১১টায় পরিবারে অন্যান্য সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে অবশেষে কক্ষের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।


    তবে পাঁচ ফুট উঁচুতে ঝুলন্ত ফাঁসির হলুদ ওড়না জড়িয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে করেন পরিবারের লোকজন। কি কারনে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


    আত্মহাত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় যুবকের আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান