• Latest News

    যে সেলুনে ঢুকতে হয় বিবস্ত্র হয়ে!

    অবাক বিশ্ব::
    নগ্ন রেস্তোরাঁ, নগ্ন পানশালার পরে এবার সন্ধান মিলল নগ্ন সেলুনের। ‌ তবে এই সেলুন শুধুমাত্র পুরুষদের জন্য। আর সেখানে তাদের চুলের প্রসাধন করবেন মহিলারা। বলাই বাহুল্য, উভয়েই থাকবেন নগ্ন। এমনই চমকে দেওয়ার মতো সেলুন খুলেছে কাজাকিস্তানের ওস্কেমান শহরে।

    জানা গেছে, সেই সেলুনের নাম 'ওল্ড বে সালোঁ'। তবে গ্রাহক চাইলে এই সুন্দরীরা ছোট পোশাক পরেও চুলের পরিচর্যা করবেন। তবে মনে কোনও যৌন ঘনিষ্ঠতার অভিসন্ধি থাকলে এখানে না আসাই ভাল।

    সেলুনের মালিক জানিয়েছেন স্থানীয় একটি স্ট্রিপ ক্লাব থেকে সেলুনের সুন্দরীদের জোগাড় করেছেন তিনি। তবে এখানে কোনওভাবেই যৌন ব্যবসার কোনও বিষয় নেই। ঝাঁকে ঝাঁকে গ্রাহক এসে ভিড় জমাচ্ছেন এই সেলুনে। খোলার মাত্রা দেড় মাসের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে গেছে এটি। সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে এই সেলুনকে নিয়ে।

    যারা এখনও সেলুনে ঢোকার সুযোগ পাননি তাদের মধ্যে এই সেলুনকে নিয়ে কৌতূহল তুঙ্গে। ঠিক কেমন এই সেলুনের ভিতরটা। জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন তারা। তবে তাদের এই জিজ্ঞাসার উত্তর মেলা কঠিন। কারণ সেলুনের ভিতরে মোবাইলে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। ‌‌
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: যে সেলুনে ঢুকতে হয় বিবস্ত্র হয়ে! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান