নিজস্ব প্রতিবেদক :
গতকাল ২২ মার্চ জনপ্রিয় পত্রিকা দৈনিক সাগর দেশ পত্রিকায় “ বদরখালীতে আল হুমাইরা মাদ্রাসার আসবাবপত্র ভাংচুর ও লুটপাট ! যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বিরাজমান পরিস্থিতিতে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকার কথা এলাকাবাসীর পক্ষ থেকে করা হয়েছিলো। এবং এলাকার আইন শৃংখলা রক্ষার জন্য সেল্টারটি সবার জন্য উম্মোক্ত রাখা এবং কাউকে কোন প্রতিষ্টান করতে অনুমতি না দেওয়ার জন্য সচেতন মহলের দাবী ছিল। এ বক্তব্য সত্য প্রমানিত হলো সংঘর্ষ এড়াতে গতকাল সেল্টারটির রক্ষা কমিটির সভাপতি কর্তৃক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকার আইনশৃংখলা রক্ষায় বিডিআরসিএস-সিইপি ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র কাউকে মাদ্রাসা কিংবা স্কুল হিসাবে ব্যাবহারের অনুমতি না দেওয়ার জন্য লিখিত আবেদন করেছে। এবং ঐ আবেদন খানা স্থানিয় চেয়ারম্যানকে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করলে স্থানিয় চেয়ারম্যন খাইরুল বসর আইনশৃংখলা রক্ষায় সেল্টারটি উভয়ের জন্য তালাব্ধ করে দেয়। তবে শত শত এলাকার নারী পুরুষ চেয়ারম্যানের উপস্থিতিতে এ সময়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কোথায় গিয়ে ক্লাশ করবে , কোথায় যাবে ? তাই অস্থায়ী ভাবে মাদ্রসার ক্লাশ করার জন্য তালা খুলে দেওয়া ও অনুমতি দেওয়া এবং রেড ক্রিসেন্ট কর্তৃক স্কুল এন্ড কলেজ করার অনুমতি বাতিলের জন্য এলাকাবাসী এসময় শ্লোগান দেয়। এ বিষয়ে স্থানিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বসর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেরিত পত্র পেয়েছি , এবং আমার মনে হয়েছে স্কুল এবং মাদ্রাসা হলে রক্তক্ষয়ি সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তাই তালাবদ্ধ করেছি। আর শত শত নারী পুরুষ আমাকে মৌখিক ভাবে মাদ্রাসার জন্য তালা খুলে দেওয়ার কথা ও স্কুল হিসাবে ভবনটি না করার জন্য বলেছে। আর মাদ্রাসার কোরান ছুড়ে ফেলে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছে । আমিও বইপত্র এলোপাতাড়ি রাস্থায় পড়ে থাকতে দেখেছি। এলাকাবাসীর দাবী , একটি দ্বীনি প্রতিষ্টানের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা কিছুতেই হতে দেবেনা । এবং মাদ্রাসার বইপত্র ও আসবাবপত্র ভাংচুরকারী মহিলা জাইতুন্নাহার মানু ও তার সহযোগিদের শাস্তি দাবী করেন। এলকাবাসী আরো জানান মহিউদ্দিন কারে অদুলের প্রস্থাবিত স্কুল এন্ড কলেজ তার পারিবারিক ব্যবসা প্রতিষ্টান হতে দেবেনা। উক্ত প্রতিষ্টানের সভাপতি তার বড়ভাই ইসলামী ব্যাংকের ম্যানেজার জামায়াত নেতা জি এম গিয়াস উদ্দিন কাদের সভাপতি ও সম্পাদক সে নিজে। এলাকাবাসী এ ধরনের বানিজ্যিক প্রতিষ্টান করে সরকারী সম্পদ আত্মসাতের সুযোগ দেবেনা বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালীর সাইক্লোন সেল্টারটি প্রশাসন কর্তৃক তালাবদ্ধ : অবশেষে প্রকাশিত প্রতিবেদন সঠিক প্রমানিত
Rating: 5
Reviewed By: Unknown