• Latest News

    ডুলাহাজারা মারুফিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত





    তামিরুল ইসলাম মিল্লাত::
    কক্সবার্তা ডট কম।।




    ডুলাহাজারা মারুফিয়া মাদ্রাসায়  আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও সমাবেশ শেষে মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধ্যা দিয়ে বরণ করে নেন মাদ্রাসা অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রহমান আজাদসহ মাদ্রাসার একঝাক শিক্ষার্থীবৃন্ধ।

    পরে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অথিতি হিসেবে আমন্ত্রিত ছিলেন কক্সবাজার-১ আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ ইলিয়াস।

    বিশেষ অথিতি হিসেবে উপস্থিত  ডুলাহাজারা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন বলেন,"মারুফিয়া মাদ্রাসার যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করার প্রয়াসে মারুফিয়া রোড বাবদ ৪৮ লক্ষ টাকা বাজেট ইতিমধ্যে হয়ে গেছে।"
    এছাড়া তিনি পরীক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে আরো সচেতন ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

    ডাঃ ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে
    বক্তারা পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে পড়াশোনায় মনোযোগী এবং  উচ্চ শিক্ষা অর্জন করে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা মারুফিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান