• Latest News

    ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ২

    বিদেশ বার্তা::
    লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নারী এবং হামলাকারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটিশ পুলিশ এই ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে আখ্যা দিয়েছেন। হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

    ডেভিড লিডিংটন এমপিদের জানান, হামলাকারী সশস্ত্র পুলিশের গুলিতে  নিহত হয়েছেন।

    ব্রিটিশ এমপিরা জানাচ্ছেন, তারা তিন থেকে চারটি গুলির শব্দ শুনেছেন। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদে আছেন।   

    গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়েছে এবং সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে গুলির আওয়াজ শুনতে পেয়েছেন।

    ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেয়া হচ্ছে, এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

    দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেবার খবর পাওয়া যাচ্ছে। সংসদের ভেতর থেকে কাউকে বেরতে বারণ করা হয়েছে।

    বিবিসির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সংসদ এলাকার ভেতরে আরও মানুষ আহত হয়ে পড়ে আছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান