বিনোদন বার্তা::
সাংবাদিক চরিত্রে হাজির হচ্ছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা।
নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন দাবাংখ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা। চলচ্চিত্রটির নাম 'নূর'। এটি একটি নারী কেন্দ্রিক সিনেমা। যেখানে সাংবাদিক চরিত্রে দেখা যাবে তাকে।
খবরের সন্ধানে অবিরাম ছুটে চলাছে একটি মেয়ে। সাথে রয়েছে মনুষত্বের লড়াই। সুনীল সিপ্পি পরিচালিত আগমী মাসের ২৭ তারিখে মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি এ ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি লেখিকা তথা সাংবাদিক সাবা ইমতিয়াজের উপন্যাস 'করাচি, ইউ আর কিলিং মি' থেকে অনুপ্রাণিত হয়েই নূর ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে। কিন্তু প্রেক্ষাপট মুম্বাইয়ের।
ছবিটিতে হাসির পাশাপাশি টুইস্টও আছে। যা দর্শকদের অনেক আনন্দ দেবে। এ ছবিতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে পূরব কোহলি ও শিবানি দাণ্ডেকর। আর এ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সানি লিওনকেও৷